মাসিক রিভিউ

ড্যাশবোর্ড একবার বানিয়ে ফেলে রাখলে তিন মাস পর কেউ আর খোলে না। প্রতি মাসে ডেটা আপডেট হয়, আর কেউ একজন সংখ্যাগুলো পড়ে বলে দেয় কী বদলাল — তখনই জিনিসটা কাজে লাগে।

কাদের জন্য

  • যাদের ড্যাশবোর্ড আছে কিন্তু নিয়মিত দেখা হয় না
  • যাদের ভেতরে ডেটা আপডেট করার লোক নেই
  • যারা ম্যানেজমেন্ট মিটিংয়ের রিপোর্ট বানাতে প্রতি মাসে সময় দেন

কী কী থাকে

ডেটা আপডেট

প্রতি মাসের নতুন ডেটা ড্যাশবোর্ডে উঠে যায়, আপনাকে কিছু করতে হয় না।

এক পাতার সারাংশ

কী বদলাল আর কোথায় নজর দেওয়া দরকার — ম্যানেজমেন্টের পড়ার মতো করে লেখা।

আগের মাসের সাথে তুলনা

শুধু এই মাসের সংখ্যা না, গতিটা কোন দিকে যাচ্ছে সেটাও।

রিভিউ মিটিং

মাসে একবার বসে সংখ্যা নিয়ে কথা — কী করতে হবে ঠিক হওয়া পর্যন্ত।

আপনার কাছ থেকে যা লাগবে

  • প্রতি মাসে নতুন ডেটার ফাইল
  • রিভিউ মিটিংয়ের জন্য ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা

কত সময় লাগে

প্রতি মাসে চলতে থাকে। ডেটা পাওয়ার তিন থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে আপডেট আর সারাংশ।

সাধারণ প্রশ্ন

ড্যাশবোর্ডটা আপনার বানানো না হলেও হবে?

হবে, যদি ডেটা পাওয়ার একটা পথ থাকে। আগে একবার দেখে বলে দেব কাজটা করা যাবে কি না।

চুক্তি কত মাসের?

লম্বা কোনো চুক্তি নেই। মাসে মাসে চলে, কাজে না লাগলে বন্ধ করে দেবেন।

AI ইনসাইট মানে কী?

সংখ্যাগুলো থেকে কী বোঝা যাচ্ছে সেটা ভাষায় লেখা — উপরের ডেমোতে "AI-কে প্রশ্ন করুন" অংশে যেমন দেখছেন। লেখাটা আমি নিজে পড়ে দেখি, তারপর পাঠাই।

আপনার ডেটা নিয়ে একবার কথা বলি?

প্রথম ৩০ মিনিট ফ্রি, কোনো শর্ত নেই। আপনার এখনকার রিপোর্ট দেখে বলে দেব কী করা যায়।

ফ্রি ৩০ মিনিট আলাপ বুক করুন

সার্ভিস