টার্গেট বনাম অ্যাচিভমেন্ট
কোম্পানি, অঞ্চল, টেরিটরি আর SR — প্রতিটা স্তরে। মাসের মাঝেও বোঝা যায় কে কোথায় দাঁড়িয়ে।
মাস শেষে কে কত করল, কোন টেরিটরি পিছিয়ে, বকেয়া কোথায় জমছে — এই তিনটা প্রশ্নের উত্তর পেতে যদি প্রতি মাসে কয়েকটা Excel ফাইল মেলাতে হয়, তাহলে কাজটা একবার করে রাখলেই চলে। আপনার এখনকার রিপোর্ট দিয়েই শুরু।
কোম্পানি, অঞ্চল, টেরিটরি আর SR — প্রতিটা স্তরে। মাসের মাঝেও বোঝা যায় কে কোথায় দাঁড়িয়ে।
এখন পর্যন্ত যে গতি, তাতে মাস শেষে কোথায় গিয়ে দাঁড়াবে। আগে জানলে শেষ সপ্তাহে কিছু করার সময় থাকে।
কোন প্রোডাক্ট টানছে, কোনটা বসে আছে, আর কোন টেরিটরিতে কোনটার সুযোগ পড়ে আছে।
কোন ডিলারের কত দিনের বকেয়া, আর ঝুঁকিটা কোথায় জমছে।
মাঠে থেকেও ফোনে খোলা যায়। আলাদা অ্যাপ লাগে না।
ডেটা পাওয়ার পর সাধারণত দুই থেকে তিন সপ্তাহে প্রথম চালু ভার্সন। মাঝখানে একবার আপনাকে দেখিয়ে মতামত নিয়ে ঠিক করে নিই।
Power BI অথবা Google Looker Studio। Looker Studio-তে আপনার আলাদা লাইসেন্স লাগে না, তাই বেশিরভাগ ক্ষেত্রে ওটাই বেছে নিই। কোনটা আপনার জন্য ভালো, সেটা ডেটা দেখে ঠিক করি।
সেটাই স্বাভাবিক। যেমন আছে তেমনই দিন। ফাইল পরিষ্কার করা আর মেলানোটা কাজেরই অংশ, আপনাকে আগে গুছিয়ে দিতে হবে না।
আপনার ডেটা আর কী কী লাগবে দেখে তারপর বলি — কাজের পরিমাণ এক এক কোম্পানিতে এক এক রকম। প্রথম ৩০ মিনিটের আলাপে কোনো খরচ বা শর্ত নেই।
আপনার ডেটা শুধু আপনার ড্যাশবোর্ডের জন্য। অন্য কোথাও, কোনো ডেমো বা উদাহরণে ব্যবহার করি না। এই সাইটের ডেমোটা পুরোপুরি কাল্পনিক ডেটা দিয়ে বানানো।
প্রথম ৩০ মিনিট ফ্রি, কোনো শর্ত নেই। আপনার এখনকার রিপোর্ট দেখে বলে দেব কী করা যায়।
ফ্রি ৩০ মিনিট আলাপ বুক করুন